ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা!

নতুন অধ্যায়ে দৈনিক ভোরের ডাক পত্রিকা

পথচলার ৩৫ পেরিয়ে ৩৬ বছরে পদার্পণ করেছে পাঠকপ্রিয় সংবাদ মাধ্যম ‘দৈনিক ভোরের ডাক’। সংবাদ প্রবাহের অসীম জগতে ‘এগিয়ে থাকার জন্য’ স্লোগানকে বুকে ধারণ করে পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে অনলাইন ভার্সন ও মাল্টিমিডিয়া বিভাগ। গত ২ মে, এ উপলক্ষে দৈনিক ভোরের ডাক কার্যালয়ে আয়োজন করা হয় অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.)। এসময় উপস্থিত ছিলেন ভোরের ডাক পত্রিকার সংম্পাদক ও প্রকাশক কে এম বেলায়েত হোসেন, উপদেষ্টা দারা মাহমুদ, ম্যানেজিং এডিটর মোকছুদার রহমান মাকসুদ, মফস্বল সম্পাদক আবদুর রহমান মল্লিক, বার্তা সম্পাদক মিজানুর রহমান, প্রধান প্রতিবেদক সুজন দে, মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ মো. মাসুদ আলম। পথচলার এই যুগান্তকারী দিনে অংশগ্রহণ করেন গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং আমন্ত্রিত অতিথিরা। আনন্দময় পরিবেশে কেক কাটার মাধ্যমে ভোরের ডাক অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের উদ্বোধন করেন প্রধান অতিথি কর্নেল নুরন নবী (অব.)। এসময় তিনি বলেন, ‘গণমাধ্যমকে চলতে হয় সময়ের সাথে তাল মিলিয়ে যা একটি গবেষণামূলক ধারা। পাঠকের চাহিদা, তথ্যের প্রবাহ ও সময়ের প্রয়োজনে এ ধারা অব্যাহত রাখতে হয়, এগিয়ে যেতে হয় যুগের সাথে তাল মিলিয়ে।’ কর্নেল নুরন নবী বলেন, ‘দৈনিক ভোরের ডাক বহুদিন থেকেই আমার প্রিয় একটি দৈনিক। নিরপেক্ষ সংবাদ পরিবেশনা, ভাষাগত শুদ্ধতাসব মিলিয়ে দৈনিকটি আমার অন্তরে একটা স্থান করে নিয়েছে। আজ ভোরের ডাক একটি নতুন মাইলফলক স্পর্শ করলো যার সাক্ষী হলাম আমি ও আপনারা। নতুন ধারায় প্রবেশ ও পথচলার ৩৬ বছরে পদার্পণ করায় দৈনিক ভোরের ডাক পত্রিকা পরিবারকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা’। অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কে এম বেলায়েত হোসেন বলেন, ‘বর্তমান বিশ্ব একটি সংকটময় সময় অতিক্রম করছে। কেউ বলছে মানুষ সংবাদপত্র থেকে দূরে সরে যাচ্ছে, আবার কেউ বলছে সংবাদের প্রতিই আগ্রহ কমে গেছে। এমন সময়ে আমরা নতুন করে অনলাইন ও মাল্টিমিডিয়া ভার্সন চালু করছি। আশা রাখি, মানুষের প্রতিদিনের যাপিত জীবনের কথাগুলো নিয়েই এগিয়ে চলবো আমরা।’ তিনি আরো বলেন, ‘আমাদের এই প্ল্যাটফর্ম মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় চেতনাকে তুলে ধরবে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে এবং তরুণ সমাজকে এগিয়ে নেওয়ার কথা বলবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

নতুন অধ্যায়ে দৈনিক ভোরের ডাক পত্রিকা

আপডেট সময় ১০:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬