ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্যপ্রাচ্য সংঘাত: পারস্য উপসাগরে তেল নিঃসরণে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা Logo সতবিন্দর এবং হরজিৎ: ভারতকে না জানিয়েই যাদের শিরচ্ছেদ করে সউদী Logo একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: বিরোধীদলীয় নেতা Logo বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন Logo লক্ষ্মীপূজা আজ Logo শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ Logo বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর Logo নতুন কোচ মাকেতার ক্লাসে মুশফিক-মুমিনুল-শান্তরা Logo কার্যকর এআই তৈরিতে মনোযোগ মাইক্রোসফটেরমাইক্রোসফট

রায়গঞ্জে নিমগাছি সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্থানীয় মৎস্যচাষিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রকল্প পরিচালকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ হস্তান্তর করা হয়। প্রকল্প পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় ১৮টি পুকুরের জন্য ২০টি এ্যারেটর সরবরাহ করা হয়। এছাড়া ৪৫টি পুকুরের জন্য ৯০টি ইনসুলেটেড ফিশ বক্স, চারটি গ্রুপের জন্য চারটি ফিশ কাটিং মেশিন এবং চারটি গ্রুপের জন্য চারটি ফিশ ডিস্কোলিং মেশিন বিতরণ করা হয়। বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার মাছ উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং চাষিদের আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা উল্লেখ করেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে মৎস্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তরুণদের এই খাতে সম্পৃক্ত করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তারা। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা প্রয়োজনীয় উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য সংঘাত: পারস্য উপসাগরে তেল নিঃসরণে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা

রায়গঞ্জে নিমগাছি সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ

আপডেট সময় ০২:৪৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬