ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালনে প্রস্তুত শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারীবাড়ীতে এখন চলছে সাজ সাজ রব। আজ শুক্রবার ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম বার্ষিকী, এ বছর তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কবির জন্ম বার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী। তাই প্রতিদিন দেশের বিভিন্নপ্রান্ত থেকে আগত রবীন্দ্র ভক্তদের পদচারনায় মুখরিত থাকছে কবির স্মৃতিবীজরিত কাছারীবাড়ী প্রাঙ্গন। তিনদিন ব্যাপী জন্মজয়ন্তী পালনে প্রস্তু হয়েছে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি। জেলা প্রশাসনের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালা। নাটোরের রানী ভবানীর জমিদারীর একটি অংশ শাহজাদপুরের জমিদারী নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮৪০ সালে মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের এই জমিদারী কিনে নেন। ১৮৯০ থেকে ১৮৯৭ এই ৮ বছর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারী দেখাশুনার জন্য এখানে আসতেন এবং সাময়িক ভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮ টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম। কবিগুরুর স্মৃতিবীজরিত শাহজাদপুর কাছাড়িবাড়িতে প্রতিবছরেই সারম্বরে উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী। শাহজাদপুরের সার্বজনিন উৎসবে পরিনত হওয়া এই উৎসবে অংশগ্রহন করতে ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসছেন রবীন্দ্রপ্রেমিরা। এবারের জন্মবার্ষিকীটি সফলভাবে পালন করতে রাত-দিন পরিশ্রম করছেন সবাই। দিবসটিতে বিশ্বমানের একটি অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান, নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্বাবধানে। শাহজাদপুরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিবছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্বাবধানে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন থাকছে। এই আয়োজন সফল করতে সু-সজ্জিত করা হচ্ছে কাছাড়ি বাড়ি প্রাঙ্গন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে রবীন্দ্র কাছাড়িবাড়ি প্রস্তুুত বলে জানান রবীন্দ্র কাছারি বাড়ির কাস্ট্রোডিয়ান শাওলী তালুকদার। বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবীর স্মৃতিবিজরিত রবীন্দ্র কাচারিবাড়িতে ২৫’শে বৈশাখ থেকে তিনদিনব্যাপি নানা কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম,এ মুহিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালনে প্রস্তুত শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি

আপডেট সময় ০২:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬