ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাতদিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার।
এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা সাতদিনের ছুটি উপভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরবেন।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও শুরু হবে নিয়মিত কার্যক্রম।
ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।
ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে কাটাবেন। আবার কিছু প্রতিষ্ঠানে প্রথম দিনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে থাকে।
‘ফাঁকা ঢাকায়’ ফেরা শুরু, সড়কে বেড়েছে গণপরিবহন
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আজ। টানা সাতদিনের ছুটির শেষদিনে ঘরে ফেরা মানুষেরা অনেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফলে ঢাকার সড়কে আজ গণপরিবহন বেড়েছে। ফলে বিগত কয়েকদিনের ফাঁকা ঢাকা আজ অনেকটা স্বরূপে ফিরতে শুরু করেছে। গতকাল রোববার (৩১ মে) রাজধানীর কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা যায়, রাজধানীর সড়কে যান চলাচল সীমিত। তবে বিগত কয়েকদিনের তুলনায় আজ সড়কে যানবাহনে উপস্থিতি চোখে পড়ার মতো।
গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও বেড়েছে। তবে কোথাও কোনো যানজট ও সিগনালে গাড়ির দীর্ঘ অপেক্ষা চোখে পড়েনি। বাসের জন্য যাত্রীর অপেক্ষার দৃশ্যও সেভাবে চোখে পড়েনি।
বৈশাখী পরিবহনের চালকের সহকারী রশিদ জাগো নিউজকে বলেন, ঈদের ছুটি শুরুর পর থেকে যাত্রী নেই। আজও যাত্রী কম। তবে গত কয়েক দিনের তুলনায় রাস্তায় গাড়ি বেড়েছে।
সাভার পরিবহনের চালকের সহকারী সবুজ বলেন, মানুষ ঢাকায় ফেরা শুরু করেছে। অধিকাংশ মানুষ চলে এসেছে গতকাল রোববার। আশা করি কাল থেকে যাত্রীর চাপ বাড়বে।
শুভযাত্রা পরিবহনের চালকের সহকারী মারুফ বলেন, যেসব গাড়ি ঈদের ছুটির কারণে বসেছিল, আজ অধিকাংশ গাড়িই বের হয়েছে। ঢাকার মধ্যে তো আজও যাত্রী নেই। বেশিরভাগ কোম্পানির গাড়ি আজ লোকাল ভাড়া মারবে। ফাঁকা গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটে চলে যাবে, সেখান থেকে ফুল গাড়ি ভর্তি যাত্রী নিয়ে চলে আসবে। ঢাকার মধ্যে তো আজও যাত্রী নেই। সব গাড়ি ঢাকার মধ্যে চললে কি তেল খরচ উঠবে। কাল থেকে ঢাকার ভেতরে যাত্রীর চাপ বাড়বে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

আপডেট সময় ০৬:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬