ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

মুন্সীগঞ্জে ৩ হাজার ৩৬৪ হেক্টর জমিতে পাট চাষ

চলতি পাট আবাদ মৌসুমে জেলায় ৩ হাজার ৩৬৪ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। গত মৌসুমের চেয়ে এবার পাট আবাদি জমির পরিমাণ ৫১ হেক্টর বেশি। পাটের ন্যায্যমূল্য পাওয়ায় কৃষকেরা পাট চাষে আগ্রহী হচ্ছেন।
মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি পাট আবাদ মৌসুমে জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৩১৩ হেক্টর জমি। পাটের বাজার মূল্য ভালো থাকায় এ মৌসুমে জেলায় ৩ হাজার ৩৬৪ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে । এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৫৬১ হেক্টর , টংগিবাড়ীতে ৭৭৪ হেক্টর , শ্রীনগরে ২৩০ হেক্টর , সিরাজদিখানে ১ হাজার ১২৭ হেক্টর, লৌহজংয়ে ৫২০ হেক্টর এবং গজারিয়ায় ১৫২ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। গত মৌসুমে জেলায় পাট আবাদ হয়েছে ৩ হাজার ৩১৩ হেক্টর জমিতে। এ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪ হাজার ৩০৫ বেল।
সদর উপজেলার বাংলাবাজার এলাকার পাট চাষি আলম মোল্লা বাসকে বলেন, ১০ গন্ডা জমিতে পাট আবাদ করেছি। বাজারে পাটের চাহিদা থাকায় এবং মূল্য ভালো থাকায় পাট চাষ লাভজনক হয়ে উঠেছে। তিনি জানান, পাট চাষে সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হয় পাট জাঁক (পাটের আঁশ ছাড়ানোর জন্য পানিতে ভিজিয়ে রেখে পাট গাছ পচানোর প্রক্রিয়া) দিতে। জমিতে পানি না থাকায় কুচুরি পানা দিয়ে ঢেকে রাখতে হয়। এতে খরচ বেশি পরে।
পাটচাষি কামাল ব্যাপারী বলেন, আগে পাট নেওয়ার জন্য লোক পাওয়া যেতো না। এখন পাটখড়ির চাহিদাও অনেক বেশি। পাট খড়ির ৩ ভাগের ২ ভাগ শ্রমিককে দিয়ে পাট নিতে হয়। গত বছর পাটের মূল্য ছিল মণ প্রতি ৩ হাজার টাকা। এর আগে পাটের মূল্যই ছিল না । বাজারেও চাহিদা ছিল না।
মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হাবিবুর রহমান বাসসকে বলেন, পাটের বাজার মূল্য বেশি থাকায় কৃষক পাট চাষে আগ্রহী হচ্ছে। উন্নত জাতের পাট ‘জেআরও ৫২৪’ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
তিনি বলেন, এই পাট গাছের শাখা-প্রশাখা কম থাকায় পাটের আঁশ উন্নতমানের হয়। পাট গাছ থেকে আঁশ ছাড়াতে আঁেশর কোন ক্ষতি হয় না। গুণগত মান ভালো থাকে। কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করতে জেলায় ৬০০ জন পাট চাষি প্রত্যেককে প্রণোদনা হিসেবে ১ কেজি বীজ ও ৫ কেজি করে এমওপি এবং ডিএপি সার প্রদান করা হয়েছে

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

মুন্সীগঞ্জে ৩ হাজার ৩৬৪ হেক্টর জমিতে পাট চাষ

আপডেট সময় ১১:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬