ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল, সুনামগঞ্জের যৌথ আয়োজনে উক্ত সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমান স্বপন, জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ জসীম উদ্দিন,জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরেরকর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। র‌্যালী শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিয়মিত বর্জ্য অপসারণ, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

আপডেট সময় ০৭:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬