ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি-ডেপুটি স্পিকার Logo চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন Logo জামালপুরের মেলান্দহে ড. হায়দারের স্মরণসভা ও আইনশৃঙ্খলা মিটিং Logo শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিল সুনামগঞ্জ জেলা পরিষদ Logo জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমীন হত্যামামলায় গ্রেফতারী পরোয়ানা জারী Logo ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন Logo নবীনগর প্রেসক্লাবের ৪০তর্ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার যাচাই সম্পর্কিত খুলনায় কর্মশালা Logo চিতলমারীর অন্তরালে পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা Logo মতলব উত্তরে সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময়

‘ইউনিভার্সিটি অব চানখারপুল’

  • বিনোদন
  • আপডেট সময় ০৭:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • 190

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বানিয়েছেন ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’। গত ১২ জুন শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। দেশের বিশ্ববিদ্যালয় জীবন, হলসংস্কৃতি, ছাত্ররাজনীতি এবং তরুণদের স্বপ্ন-সংগ্রামের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত ছবিটি এরই মধ্যে উৎসব থেকে জিতেছে পুরস্কারও। ছবিটি কি দেশের বিশ্ববিদ্যালয়কে বিদ্রুপ করছে?
রাজধানীর পান্থপথের স্টার সিনেপ্লেক্স এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, মাত্র দুটি হলে জায়গা পেয়েছে ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’। তরুণ নির্মাতা আকাশ হক পরিচালিত এই সিনেমা ইতিমধ্যে সমালোচক ও দর্শকমহলে একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক স্যাটায়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত বাস্তবতা— হল কালচার, গেস্টরুম, ক্ষমতার রাজনীতি, ‘বড় ভাই’ সংস্কৃতি এবং তরুণদের হারিয়ে যাওয়া স্বপ্ন হাস্যরস, ব্যঙ্গ এবং গভীর মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ছবিটিতে তুলে তুলে ধরা হয়েছে।
কী বলছেন দর্শকেরা। মুক্তির পর গতকাল বেশ কিছু দর্শক ছবিটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এককথায় বলেছেন, ‘দারুণ’ বা ‘অসাধারণ’, আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন কেন এই সিনেমা গুরুত্বপূর্ণ। ছবির নির্বাহী প্রযোজক হাফিজ উদ্দিন মুন্না বলেন, ‘এটা শুধু একটা সিনেমা না, এটা আমাদের সময়, আমাদের ক্যাম্পাস এবং আমাদের তরুণ প্রজন্মের অপ্রকাশিত বাস্তবতার গল্প। অনেকেই একে “সিলেবাসের বাইরের সিনেমা” বলে অভিহিত করেছেন। কারণ এটি এমন কিছু প্রশ্ন এবং অভিজ্ঞতা সামনে নিয়ে আসে, যা পাঠ্যবইতে পাওয়া যায় না, কিন্তু আমাদের সমাজের বাস্তবতায় প্রতিনিয়ত বিদ্যমান। আমরা বিশ্বাস করি, এই চলচ্চিত্র দর্শকদের বিনোদনের পাশাপাশি ভাবনারও খোরাক জোগাবে।’
ছবিটি কি দেশের বিশ্ববিদ্যালয়কে বিদ্রুপ করছে? জানতে চাইলে পরিচালক আকাশ হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই জগৎ আমাদের সবার পরিচিত, কিন্তু খুব কম সময়ই তা সততা এবং নির্ভীকতার সঙ্গে বড় পর্দায় উঠে এসেছে। আমি এমন একটি গল্প বলতে চেয়েছি, যা দর্শককে একদিকে হাসাবে, অন্যদিকে নিজের চারপাশের বাস্তবতা নিয়ে ভাবতে বাধ্য করবে। এই সিনেমা সেই চেষ্টার ফল। দর্শক হলে এসে ছবিটি দেখবেন এবং নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পাবেন, এটাই আমাদের প্রাপ্তি।’
রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখবিলাস’ থেকে অনুপ্রাণিত ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’ ইতিমধ্যেই দেশের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হয়েছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপরেসি অ্যাওয়ার্ড, ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসবে’ হীরালাল সেন মেডেল এবং সেরা চিত্রনাট্য পুরস্কার লাভ করেছে ছবিটি।
‘ইউনিভার্সিটি অব চানখারপুল’ ছবিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাসসহ একঝাঁক নতুন ও সম্ভাবনাময় শিল্পী। চলচ্চিত্রের জনপ্রিয় দুটি গান ‘সহমত ভাই’ এবং ‘রাজনীতির ময়দান’ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি-ডেপুটি স্পিকার

‘ইউনিভার্সিটি অব চানখারপুল’

আপডেট সময় ০৭:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬