গতকাল সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলায় ২হাজার ৪৭০ জন কৃষকের মাঝে প্রণোদান কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন রোপা- আমন, পেঁয়াজ, হাইব্রিড মরিচ, বালাইনাশক ঔষধ, বীজ সংরক্ষণ পাত্র ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই বীজ ও সার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারীন তাসনিম নিলয়, রেজওয়ানুল ইসলাম নাহিদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম সহ প্রমুখ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২হাজার ৪৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা, আমন ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ, কন্দ পেঁয়াজ, মরিচ হাইব্রিড জনপ্রতি বিভিন্ন রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ ছাড়াও ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি পেঁয়াজ কন্দ বীজ ১৬০ কেজি, ২০ কেজি ড্যাপ ও ২০ কেজি এমওপি সার। ৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের ১কেজি বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার ও বালাইনাশক বিতরণ করা হয়। ১শ জন কৃষকদের মাঝে হাইব্রিড মরিচের ১০ গ্রাম বীজ, ৫ কেজি ড্যাপ, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম
দুপচাঁচিয়ায় ২৪৭০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
-
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি - আপডেট সময় ০৪:০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- 109
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























