ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

শাকিব খানের বিপক্ষে গিয়ে মিলে গেলেন দুই স্ত্রী অপু-বুবলী

  • বিনোদন:
  • আপডেট সময় ০৩:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • 139

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন তারকারা। সেই আলোচনায় এবার নতুন মাত্রা যোগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ফুটবল বিশ্বকাপে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত শাকিব খান। বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন, আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য, দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির খেলা তাকে মুগ্ধ করে। সম্প্রতি অপু বিশ্বাসও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শাকিব খানের প্রিয় দল আর্জেন্টিনা। এমনকি তাদের ছেলে আব্রাম খান জয়ও বাবার পথ অনুসরণ করে আর্জেন্টিনার সমর্থক।
তবে মজার বিষয় হলো, শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই সমর্থন করেন ব্রাজিলকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা ছবি প্রকাশ করে নিজেদের সমর্থনের কথা জানান তারা।
বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে। কারণ ব্যক্তিগত জীবনের নানা কারণে অপু বিশ্বাস ও বুবলীর সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরোক্ষ মন্তব্য, পাল্টা মন্তব্য কিংবা ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে বহুবার আলোচনা হয়েছে।
তবে সেই দুই নায়িকা এবার এক জায়গায় এসে মিল খুঁজে পেলেন- ফুটবল সমর্থনে। দুজনই বেছে নিয়েছেন ব্রাজিলকে, যা আবার তাদের স্বামী শাকিব খানের প্রিয় দল আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী।
বিশ্বকাপের উত্তেজনার মাঝেই ভক্তদের কেউ কেউ মজা করে বলছেন, ব্যক্তিগত জীবনে যত দূরত্বই থাকুক, ফুটবলের মাঠে অন্তত এক দলে খেলছেন অপু-বুবলী। আর বিপরীত শিবিরে রয়েছেন শাকিব খান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

শাকিব খানের বিপক্ষে গিয়ে মিলে গেলেন দুই স্ত্রী অপু-বুবলী

আপডেট সময় ০৩:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬