পাবনার ঐতিহ্যবাহী শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান–২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সহস্রাধীক শিক্ষার্থীরা এক বন্যাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদরের ৫ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরাই তার সবচেয়ে বড় সম্পদ। অ্যালামনাই কার্যক্রম কলেজের ঐতিহ্য ও নতুন প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা। তিনি শিক্ষার উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের সহস্রাধীক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা কলেজ জীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। দিনব্যাপী আয়োজনে আছে নিবন্ধন পর্ব, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, ফটোসেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা জানান, এই পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি কলেজের উন্নয়নমূলক কর্মকা-ে সবাইকে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক ও জনপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হবে। অনুষ্ঠানের স্মৃতিচারণ করেন বুলবুল কলেজ শাখার সাবেক ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সাবেক জিএস মুনতাজ, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান স্বাধীন, বুলবুল কলেজ শাখার ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোবারক বিশ্বাস। আরো বক্তব্য রাখেন শহীদ বুলবুল সরকারি কলেজ পুনর্মিলনী আয়োজক অনুষ্ঠানের সভাপতি আল মুমিন মাসুম, সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান তারেকসহ অনুষ্ঠানের আয়োজক ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা। এদিকে পৃথক অনুষ্ঠানে সড়ক যোগাযোগ ও রেলমন্ত্রী বলেন পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে। রেল যোগাযোগ নিয়ে তিনি বলেন, ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে কোচ এলেই অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ট্রেন চালু হবে। এছাড়া, ঢাকার সাথে সহজ যোগাযোগে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও ইতিমধ্যে চালু হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী
-
মোবারক বিশ্বাস পাবনা - আপডেট সময় ০৩:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- 138
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ













