ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী Logo আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: তাহসিফ সাউরির বাবা Logo জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন Logo তিন সংকটের বেড়াজালে পেঁয়াজচাষিরা, লাভের হিসাব কঠিন Logo রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু Logo জাপানি বিনিয়োগে ৫ বছরে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা Logo সাগর-নদীতে কাক্সিক্ষত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে Logo কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক : চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি Logo এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে-ডা. তাহের

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপি বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভুমিকা, সাহসিকতার পরিচয়, আমানতদারী, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেয়া ও সাংগঠনিক শৃংখলা রক্ষায় আপোষহীন থাকতে হবে। তিনি শনিবার(২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডাঃ তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও সুন্দর চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভুমিকা পালন করতে হবে। জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় ডলি রিসোর্টে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারী, ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়ন আমীরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতের বিপুল সংখ্যক দায়িত্বশীল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে-ডা. তাহের

আপডেট সময় ০৩:৩২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬