ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

মুরাদনগরের এসি ল্যান্ডের উপর সশস্ত্র হামলা, চিকিৎসাধীন হাসপাতালে

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন ডাকাত দলের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজ এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ডাকাত আকস্মিকভাবে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। জনপ্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সাকিব হাসান খাঁন দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় প্রশাসনিক মহল, সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, একজন সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার জন্যও উদ্বেগের বিষয়। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রশাসনিক ফোরামে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের সাহস কেউ না পায়। মুরাদনগরবাসীসহ তাঁর সহকর্মীরা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁনের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, তিনি শিগগিরই সুস্থ হয়ে পুনরায় দেশ ও মানুষের সেবায় ফিরে আসবেন।মুরাদনগরের

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

মুরাদনগরের এসি ল্যান্ডের উপর সশস্ত্র হামলা, চিকিৎসাধীন হাসপাতালে

আপডেট সময় ০৪:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬