ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মাণ কাজ শুরুর দাবীতে মানববন্ধন

একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপুর শহরের যানজট নিরসনে বিকল্প বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে উলিপুরের সর্বস্তরের মানুষের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তীব্র তাপদহ উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবি ও শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা সড়কের দুই পাশে আধা কিলোমিটার ব্যাপী মানববন্ধন রচনা করে। মানববন্ধনে উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অ্যাড. কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু সহ বিভিন্ন শ্রেণি পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে পৌরসভার ‘হ্যালিপ্যাড থেকে আমিন মোড়’ পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩ দশমিক ২ কি.মি বাইপাস সড়ক নির্মানের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়। যা একনেক কর্তৃক অনুমোদন করা হয়েছে। কিন্তু নানান জটিলতায় দীর্ঘদিন ধরে দরপত্র আহবান না করায় থমকে গেছে বাইপাস নির্মানের কাজ। এদিকে পৌর শহরে তীব্র যানজটের কারণে জরুরী মহুর্তে এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসকে দাঁড়িয়ে থাকতে হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও অপেক্ষা করতে হয়। কিছুদিন পূর্বে যানজটের কারণে এ্যাম্বুলেন্সেই এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাষানী সেতুর সাথে দ্রুত যোগাযোগর অন্যতম মাধ্যম হচ্ছে এই সড়কটি। কিন্তু শহরের মাঝ দিয়ে অবস্থিত এই সড়কটিতে প্রতিনিয়ত যানজটের কারনে ব্যাঘাত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। বিকল্প বাইপাস সড়কটি নির্মান করা হলে মানুষের দূর্ভোগ থাকবে না বলে বক্তারা জানান। অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে থমকে গেছে বাইপাস সড়ক উন্নয়নের কাজ। একনেক থেকে অর্থ বরাদ্দ করা হলেও সংশ্লিষ্টদের অবহেলার কারনে বাইপাস নির্মানের কাজ বাতিল হলে উলিপুরের জনগণ তা মেনে নিবে না। দ্রুত বাইপাস সড়কের কাজ শুরু করা না হলে এর চেয়েও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ ব্যাপারে মুঠোফোনে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, উলিপুরের বাইপাস সড়ক নির্মানের বিষয়টি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নজরে রয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে এবং বাইপাস সড়কের কাজ শুরু হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মাণ কাজ শুরুর দাবীতে মানববন্ধন

আপডেট সময় ০২:১৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬