আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স বাংলাদেশ এর উদ্যোগে বান্দরবানের লামা পৌর এলাকায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯ টায় লামা রিপোর্টার্স ক্লাব হল রুমে এপেক্স ক্লাব অব লামা’র উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ তৈয়ব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার রুই প্রু অং মারমা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব লামা’র নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। ক্রীড়া সামগ্রী বিতরন কালে ইঞ্জিনিয়ার রুই প্রু অং মারমা বলেন, কোমল-মতি শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। একমাত্র খেলা ধুলায় পারে অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে। এজন্য সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
সংবাদ শিরোনাম
লামায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলো এপেক্স বাংলাদেশ
-
তৈয়ব আলী (লামা) বান্দরবান - আপডেট সময় ০২:২১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- 116
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ













