ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

হত্যা মামলায় জামায়াত নেতা খিজিরের জামিন

বড়লেখায় আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা ও সাবেক পৌর মেয়র প্রার্থী খিজির আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বিকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র যাচাই-বাচাই শেষে সন্ধ্যায় মৌলভীবাজার জেলহাজতের কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়েছে। খিজির আহমদের আইনজীবী বেলাল আহমদ জামিনে মুক্তির বিষয়টির নিশ্চিত করেছেন। গত ১৯ জুন শুক্রবার রাতে বড়লেখা থানা পুলিশ জামায়াত নেতা খিজির আহমদকে পৌর শহরের হাজীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল। জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদ-ের রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতা বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পুলিশ হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে জামায়াতকর্মী ও সাঈদী সমর্থক কিশোর লোকমান আহমদ নিহত হন। এ ঘটনায় খিজির আহমদসহ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়ের করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

হত্যা মামলায় জামায়াত নেতা খিজিরের জামিন

আপডেট সময় ০৯:২৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬