পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে সাজু পল্লী উন্নয়ন ও মানবিক ফাউন্ডেশন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি ড্যাফোডিল রেজি কিন্ডার গার্ডেনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বৃক্ষপ্রেমী মো. সাজু আহমেদের উদ্যোগে ঘোষিত ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে পেয়ারা চারা বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে। কর্মসূচির উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ম-ল। এ সময় নিমগাছি ড্যাফোডিল রেজি কিন্ডার গার্ডেনের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
রায়গঞ্জে সাজু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ
-
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০৪:১৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- 98
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























