ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : তথ্যমন্ত্রী

গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদী অডিটোরিয়ামে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: বাসস

শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশে পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভীতি প্রদর্শন এবং কঠোর শাসনের পরিবর্তে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ নিশ্চিত করতে পারলেই আত্মবিশ্বাসী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’
গতকাল মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সারাক্ষণ লেখাপড়া, পরীক্ষা ও ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে।
এছাড়া নিয়মিত খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ায়।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষকদের দক্ষতা, যোগ্যতা, নিষ্ঠা ও পরিশ্রমের ওপরই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার বিষয়টি নির্ভর করে। এসময় তিনি সন্তানকে মানুষ করার ক্ষেত্রে কঠোর শাসনই একমাত্র উপায়- এমন প্রচলিত ধারণা থেকে অভিভাবক ও শিক্ষকদের বেরিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে বরিশাল কোস্টাল সার্কেলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ‘একটি শিক্ষার্থী একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় গৌরনদী উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের হাতে ৫টি করে বৃক্ষের চারা এবং ক্রীড়া সামগ্রী তুলে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৩৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬