ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহী অঞ্চলে শাহজালাল ইসলামী ব্যাংকের AML/CFT (Anti-Money Laundering and Combating Financing of Terrorism) বিষয়ক কর্মশালার আয়োজন Logo চামড়া ও চামড়াজাত শিল্প বিকাশ এবং উন্নয়নের লক্ষ্যে প্রাক-অর্থায়ন স্কিম-এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর Logo অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, নিবন্ধন শুরু আজ Logo হাইকোর্টে জামিন পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান Logo আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার Logo পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে সাংবাদিক, পুলিশ ও মালিক-শ্রমিকদের সহযোগিতা লাগবে: শিমুল বিশ্বাস Logo দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo জাতীয় সাঁতারে ২০ রেকর্ড, সেরা সামিউল ও মাইশা Logo কেউ এআই চশমা পরে আছে কি না, বুঝবেন যেভাবে Logo প্রতিদিনের যে খাদ্যাভ্যাস সুস্থ রাখবে লিভার

লালমোহনে এসএসসির ফলাফলে হা-মীমের শতভাগ পাসের একক সাফল্য

ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উপজেলায় শতভাগ পাসের একক গৌরবময় সাফল্য অর্জন করেছে। এদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী অঞ্চলে শাহজালাল ইসলামী ব্যাংকের AML/CFT (Anti-Money Laundering and Combating Financing of Terrorism) বিষয়ক কর্মশালার আয়োজন

লালমোহনে এসএসসির ফলাফলে হা-মীমের শতভাগ পাসের একক সাফল্য

আপডেট সময় ০৩:২১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬