বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

প্রতিদিন সন্ধ্যা ছয়টার মধ্যে রাজধানীর কাঁচা বাজার ও সুপার শপসহ সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে ওষুধের দোকানসহ জরুরি সার্ভিসগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। সোমবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ইউনিটকে এই নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে যাতে সুপার শপ এবং কাঁচা বাজার বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে পুলিশ কমিশনার কার্যালয় থেকে। এরই মধ্যে ডিএমপির সব বিভাগকে নির্দেশনা বাস্তবায়ন করতে জানানো হয়েছে।

পুলিশ কমিশনার কর্তৃক নির্দেশনা পাওয়ার পর এরমধ্যে মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা সুপার শপগুলোতে গিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছেন।

এর আগে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে (রোববার ৫ এপ্রিল) ঢাকাকে লকডাউন ঘোষণা করা হয়। বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে কেউ বাহিরে যাবে না এবং ঢাকাতে কেউ প্রবেশ করবে না।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com