ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাঠপেন্সিল পুরস্কার পেলেন ছয় তরুণ লেখক Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল

কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, উপকৃত হচ্ছেন শত শত দরিদ্র মানুষ

খুলনার কয়রায় খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত দরিদ্র ও অসহায় মানুষ অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় কয়রায় আয়োজিত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমণি ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের বাস্তবায়নে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে ছানি রোগী শনাক্ত করে বাছাইকৃত দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, “অবহেলিত জনপদ কয়রার মানুষের একটু স্বস্তি দিতে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে গরিব ও অসহায় মানুষ উপকৃত হবেন। তাদের বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। শুধু চক্ষু চিকিৎসা নয়, ছানি রোগী বাছাই করে তাদের বিনামূল্যে অপারেশনেরও ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, আমি আপনাদের ছেড়ে যাব না। বিএনপির ধারায় কয়রার উন্নয়ন হবে। কয়রার যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, জেলা যুবদল নেতা আয়ুব মোল্যা, জেলা জাসাসের আহ্বায়ক শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কয়রার বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, আঃ সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, মাওলানা গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল আলম, সদস্য সচিব মোহতাসিম বিল্যাহ, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, মেহেদী হাসান সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাঠপেন্সিল পুরস্কার পেলেন ছয় তরুণ লেখক

কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, উপকৃত হচ্ছেন শত শত দরিদ্র মানুষ

আপডেট সময় ০৮:০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬