ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক দশকে তিন হাজারেরও বেশি তালের আঁটি রোপণ করে আসছে দুর্বারের স্বেচ্ছাসেবীরা

একসময় গ্রামবাংলার সড়কের দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো তালগাছের সারি। বর্ষার দিনে যেখানে আশ্রয় নিত পাখিরা, গ্রীষ্মে যার ছায়ায় হাঁটতেন পথচারীরা। সময়ের সঙ্গে সেই পরিচিত দৃশ্য প্রায় হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেই প্রকৃতিকে ফিরিয়ে আনার নীরব প্রত্যয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় একদল তরুণ গত এক দশক ধরে কাজ করে যাচ্ছে মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় বিগত ১৫ আগস্ট ২০২৬ সংগঠনটির উদ্যোগে তিনঘরিয়িটোলা–মুরাদপুর সড়কের বিভিন্ন স্থানে প্রায় এক হাজার দুইশত তালের আটি ও চারা রোপণ করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দুর্বার প্রগতি সংগঠনের এ উদ্যোগ অবশ্যই নতুন নয়। ২০১৫ সালে ইউনিয়ন কৃষি কর্মকর্তা তপন দাসের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়-সংলগ্ন এলাকায় প্রথম একশত তালের আটি রোপণ করা হয়। পরে ২০১৮ সালে মলিয়াইশ স্কুল সড়ক ও বিষুমিয়া সড়কে আট শতাধিক তালের আটি রোপণ করা হয়। ২০২২ সালে মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের মিরসরাই–গোভনীয়া সড়ক, বিষুমিয়া সড়ক, তাকিয়া সড়ক এবং পূর্ব মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এক হাজারের বেশি তালের আটি রোপণ করা হয়। সংগঠনের সদস্যরা জানান, আগের বছরগুলোতে রোপণ করা অনেক তালগাছ ইতোমধ্যে বড় হয়ে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে ২০১৮ ও ২০২২ সালের কর্মসূচির গাছগুলো এখন পথচারীদের নজর কাড়ছে। এতে সংগঠনের সদস্যদের মধ্যে নতুন উদ্যম তৈরি হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “আজ লাগানো একটি তালের আটি আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ ও সবুজের বিনিয়োগ। এই উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী বলেন, “শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারা বড় হওয়া পর্যন্ত পরিচর্যা নিশ্চিত করাও আমাদের অঙ্গীকার। পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবেই এ কার্যক্রম চলবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তালগাছ গ্রামীণ জীববৈচিত্র্য সংরক্ষণ, পাখির আবাস সৃষ্টি, মাটি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীল পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতেও বিভিন্ন সড়ক ও খোলা জায়গায় তালের আটি রোপণের কর্মসূচি অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার সম্মানিত সভাপতি ছালামত উল্যাহ মাস্টার, হাশিমনগর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোঃ রাশেদুল আলম আরিফ সহ আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, এএসআই, হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়, কুমিল্লা রিজন, দুর্বার শুভাকাঙ্খী শাহাদাত হোসেন ও পরিবেশ বন্ধু ইয়াসির আরফাত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক দশকে তিন হাজারেরও বেশি তালের আঁটি রোপণ করে আসছে দুর্বারের স্বেচ্ছাসেবীরা

আপডেট সময় ০৮:২৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬