ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত সরকারের অপশাসন দুঃশাসন তরুণ ছাত্রসমাজ বুকের তাজা রক্ত দিয়ে দেশের মানুষকে রক্ষা করেছে-ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেছেন আমাদের দেশের মানুষ খুব ভাগ্যবান যখনি কোন অপশাসন দুঃশাসন তাদের ওপর চেপে বসে তখনি উদীয়মান তরুণ ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে তাদের রক্ষা করে। কিন্ত এই রক্ত কি তারা বারবার দিতে থাকবে। বায়ান্ন উনসত্তর নববই এবং চব্বিশে রক্ত দেয়া হলো। দেশের মানুষ আর কোন ফ্যাসিবাদকে ক্ষমতায় আসতে দেবেনা। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে। তাহলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে। মন্ত্রী (১৫ আগষ্ট) শনিবার দুপরে পাটগ্রাম থানার নুতন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী কুচলীবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীতে সেতু নির্মাণ ও বিকেলে মোহাম্মদপুর হাইস্কুলে মাঠে বন্যাদুর্গতদের আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দশ কোটি ৮৯ লক্ষ ১০ হাজার ৯৭৩ টাকা ব্যয়ে চারতলা পাটগ্রাম থানা ভবন নির্মাণ করা হবে। কুচলীবাড়ি ইউনিয়নে দুই নম্বর গোলডাঙ্গা সানিয়াজান নদীর ওপরে ১০৪ দশমিক ১০ মিটার সেতুর জন্য একুশ কোটি ৯১ লক্ষ ১৫ হাজার ১২৩ টাকা এবং জগতবেড় ইউনিয়নে মোহাম্মদপুর হাইস্কুলে মাঠে বন্যাদুর্গতের আশ্রয় কেন্দ্রের জন্য তিন কোটি ৬৬ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। লালমনিরহাট স্খানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড এসএস এন্টারপ্রাইজ (জেভি) নামক প্রতিষ্ঠান সেতু নির্মাণ লালমনিরহাট গণপূর্ত বিভাগের অধীনে মেসার্স বসুন্ধরা হাউস বিল্ডার্স থানা ভবন নির্মাণ এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অধীনে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার প্রসঙ্গে অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু আরো বলেন পৃথিবীর মধ্যে বিরল প্রধান মন্ত্রী হলেন তারেক রহমান। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন মা খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রী। এই রকম মানুষের হাতে যখন দেশের রাষ্ট্রক্ষমতা অর্পণ করা হয়েছে সেই মানুষ তো দেশের মানুষের জন্য নিবেদিত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদামাঠা চালচলনের উদাহরন টেনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন কেউ হেডাম দেখাইয়েন না সতের বছর কেউ ঘুমাতে পারেননি ঝাড়জঙ্গলে লুকিয়ে ছিলেন। এখন তো বাড়িতে আরামে ঘুমাচ্ছেন। বিগত সরকার হেডাম দেখাইছিল মানুষকে তারা মানুষ মনে করে নাই। আল্লাহ তাদের বিতারিত করেছে স্বৈরশাসনের পতন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। তিনি বলেন সরকার কৃষকের জন্য কৃষক কার্ড ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছে। কৃষকের দশ হাজার টাকা কৃষি ্ঋন মওকুফ করেছে। আপনাদের জন্য যদি সবার দ্বারে দ্বারে আমাকে যেতে হয় তবুও যাব ইণশাল্লাহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিগত সরকারের অপশাসন দুঃশাসন তরুণ ছাত্রসমাজ বুকের তাজা রক্ত দিয়ে দেশের মানুষকে রক্ষা করেছে-ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু

আপডেট সময় ০৮:৪৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬