ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন Logo ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী Logo বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন Logo আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি Logo অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ Logo সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত প্রবারণা পূর্ণিমা Logo জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির Logo বাংলাদেশে পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো তিনি পদত্যাগপত্র জমা দেননি। মঙ্গলবার (১৮ আগস্ট) অপরাহ্নে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র পাঠাবেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এস এম মতিউর রহমান বলেন, চেয়ারম্যান স্যার আজ আমাকে ডেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন। তিনি আজ অপরাহ্নে এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসনে পাঠাবেন বলেও জানিয়েছেন। তবে আমার জানামতে এখনো মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়নি।
পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের কারণ প্রসঙ্গে জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, চেয়ারম্যান স্যার আমাকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। এমন অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এ কারণে তিনি অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর বেশি আমি জানি না।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য জাগো নিউজকে জানান, অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাপক মোবাশ্বের মোনেম চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। বিএনপি সরকার ক্ষমতায় এলেও তাকে হঠাৎ সরিয়ে দেওয়ার পথে হাঁটেনি। তবে, সম্প্রতি তাকে এ পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
তিনি আরও বলেন, অধ্যাপক মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন বর্তমান কমিশন পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়েছিল। এটিকেও বর্তমান সরকার ইতিবাচকভাবে দেখছে না। এ কারণে সরকারের পক্ষ থেকে একটি নেতিবাচক মনোভাব ছিল।
গতকাল মঙ্গলবার চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তের পেছনে সেটিও বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন পিএসসির এই সদস্য।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বতী সরকার দায়িত্ব নেয়। এরপর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন।
২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

আপডেট সময় ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬