ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন Logo জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে:বিরোধীদলীয় নেতা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ Logo মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী Logo সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রশিক্ষণ হবে বিনা খরচে

‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী

চলতি বছরের শুরুতে মধ্য চীনের হেনান প্রদেশের এক স্বামী পক্ষাঘাতে গুরুতরভাবে আক্রান্ত স্ত্রীর ২৫ বছর ধরে সেবাযত্ন করায় অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এবার পূর্ব চীনের স্যুয়ান ফেংইং ১৭ বছর ধরে তাঁর অচেতন পুত্রবধূ স্যুয়ের সেবাযত্ন করে আলোচনায় এসেছেন। ২০০৯ সালে শানতুং প্রদেশের ছিংইউন কাউন্টিতে একটি ট্রাকের ধাক্কায় স্যু গুরুতর আহত হন এবং অচেতন অবস্থায় চলে যান। তাঁর শাশুড়ি স্যুয়ান বলেন, “সে আমার ছেলেকে বিয়ে করেছে, তাই সে আমার সন্তান। আমি কীভাবে তাকে পরিত্যাগ করতে পারি?”
চীনের শানদিয়ান নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের মাত্র এক মাস পরই দুর্ঘটনাটি ঘটে। এরপর থেকে ৬৮ বছর বয়সি শাশুড়ি স্যুয়ান দিনরাত তাঁর সেবাযত্ন করে আসছেন। প্রতিবার এক চামচ করে তরল খাবার খাওয়াতে তাঁর এক ঘণ্টা সময় লেগেছে। শয্যাশায়ী অবস্থায় ক্ষত সৃষ্টি হওয়া ঠেকাতে তিনি প্রতিদিন ১০ বারের বেশি স্যুয়ের শরীরের পাশ পরিবর্তন করে দিতেন। ঘটনাটি অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন লিখেছেন, “মায়ের কী অসাধারণ ভালোবাসা! এই শাশুড়িকে সালাম।” আরেকজন বলেছেন, “এই প্রবীণ নারী সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী হোন।”
প্রস্রাব-পায়খানার ওপর নিয়ন্ত্রণ হারানোর পর স্যুয়ান পুত্রবধূকে পরিষ্কার করতেন, তাঁর পেশিতে মালিশ করতেন এবং পরিবারের ও গ্রামের খবর শোনাতেন। পাশাপাশি স্যুয়ের প্রিয় গান বাজাতেন এবং বারবার তাঁর নাম ধরে ডাকতেন। কয়েক বছর আগে স্যু অচেতন দশা থেকে ফিরে এলেও মস্তিষ্কের গুরুতর ক্ষতির কারণে এখনো তাঁর বুদ্ধিবৃত্তিক সক্ষমতা চার বছর বয়সি শিশুর মতো রয়ে গেছে। স্যুয়ান তাঁকে হাঁটতে শেখাতে এবং পুনর্বাসনমূলক ব্যায়াম করতেও সাহায্য করছেন। এক ভিডিওতে স্যুকে বলতে শোনা যায়, “মা, ভালো।”
বর্তমানে স্যু কয়েকটি শব্দ বলতে পারেন এবং নিজেই সাধারণ কিছু খাবার রান্না করতে পারেন। স্যুয়ান জানান, বহু বছর ধরে তাঁর পায়ে ব্যথা এবং উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। নিজের মৃত্যুর পরও তিনি ছেলেকে স্ত্রীর যত্ন চালিয়ে যেতে বলেছেন। তিনি বলেন, “সে যেন আরও ভালো হয়ে ওঠে, এর বাইরে আমার আর কোনো চাওয়া নেই। সে রান্না করতে পারছে বলে আমি কিছুটা নিশ্চিন্ত। এতে আমি মারা যাওয়ার পরও সে অন্তত কিছু করে খেতে পারবে।” সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড

‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী

আপডেট সময় ০৮:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬