ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক Logo আবুল কালাম এম.পির আন্তরিক প্রচেষ্টায় লাকসামে উন্নয়নের বিপ্লব: ৭ মাসে সাড়ে ৩৩ কোটি টাকায় ৪৯ প্রকল্প বাস্তবায়ন Logo বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করলেন টিকটকার মাসুদ Logo চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে একটি করে পাঠাগার-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান Logo গ্রাম্য আদালতকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ Logo কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা Logo রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হলে তারেক রহমানও শেখ হাসিনার পথে হাঁটবেন-আহবায়ক নাহিদ ইসলাম Logo গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা Logo লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার Logo মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: ভারী ট্রাকে পিষ্ট হয়ে ভেঙে চৌচির ১৫ কিমি সড়ক হুমকিতে বেতুয়াবাজার ব্রিজ ও নদীর গাইড ওয়াল, প্রশাসনের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে ৩ দাবি নিরাপদ সড়ক আন্দোলনের

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে তিন দফা দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (রোড সেফটি মুভমেন্ট)। সংগঠনটির দাবি, বিক্ষিপ্তভাবে বিভিন্ন উদ্যোগ না নিয়ে নিবন্ধন, রুট নির্ধারণ, কারিগরি মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন-আমদানি বন্ধসহ সমন্বিত ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত এসব দাবি জানান।
সম্প্রতি রাজধানীতে অটোরিকশার ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনিবন্ধিত ও কারিগরিভাবে ত্রুটিপূর্ণ যান, অদক্ষ চালনা এবং মূল সড়কে অবাধ চলাচলের কারণে ব্যাটারিচালিত অটোরিকশা এখন সড়ক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সংগঠনটি বলছে, এসব যান বিভিন্ন জায়গা থেকে আনা যন্ত্রাংশ দিয়ে স্থানীয়ভাবে ইচ্ছেমতো নকশা ও কাঠামোয় তৈরি হচ্ছে। ফলে ব্রেক, স্টিয়ারিং ও লাইটের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদানে ত্রুটি থাকছে। পাশাপাশি লেন না মেনে চলা, উল্টো পথে যাওয়া, যেখানে-সেখানে ইউটার্ন এবং যত্রতত্র যাত্রী ওঠানামার মতো অনিয়মও নিয়মিত দেখা যায়।
সম্প্রতি সরকার ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা, স্থানীয় সরকারের অধীনে সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ গঠন এবং ঢাকাকে আটটি জোনে ভাগ করে চলাচলের ব্যবস্থা করার কথা জানিয়েছে।
তবে নিরাপদ সড়ক আন্দোলনের মতে, নতুন লাইসেন্সিং কর্তৃপক্ষ গঠন না করে বিদ্যমান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনেই নিবন্ধন ও লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা উচিত।
সংগঠনটির ভাষ্য, দেশে এরই মধ্যে যানবাহন নিবন্ধন ও চালকের লাইসেন্স দেওয়ার জন্য বিআরটিএ রয়েছে। নতুন কর্তৃপক্ষ তৈরি হলে প্রশাসনিক জটিলতা বাড়ার পাশাপাশি দুর্নীতির নতুন সুযোগ তৈরি হতে পারে। প্রয়োজন হলে বিআরটিএর জনবল ও শাখা বাড়ানোর দাবি জানিয়েছে তারা।
নিষেধাজ্ঞা নাকি নিয়ন্ত্রণ: ব্যাটারিচালিত রিকশার গন্তব্য কোন পথে?
ঢাকাকে আটটি জোনে ভাগ করার উদ্যোগেরও সমালোচনা করেছে নিরাপদ সড়ক আন্দোলন। সংগঠনটির দাবি, প্রায় ১ হাজার ৬০০ বর্গকিলোমিটারের রাজধানীকে মাত্র আটটি জোনে ভাগ করে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তাদের মতে, জনবহুল রাজধানীর মূল সড়ক ও মহাসড়ক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের জন্য উপযোগী নয়। তাই অতি ক্ষুদ্র পরিসরে বিজ্ঞানসম্মত রুট নির্ধারণ করে এসব যান চলাচল সীমিত করতে হবে এবং মূল সড়ক ও মহাসড়কে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
তিন দফা দাবি
নতুন কর্তৃপক্ষ গঠন না করে বিআরটিএর অধীনেই ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন ও লাইসেন্স দিতে হবে। প্রয়োজন অনুযায়ী বিআরটিএর জনবল ও শাখা বাড়াতে হবে।
ঢাকাকে আটটি বড় জোনে ভাগ না করে অতি ক্ষুদ্র পরিসরে বিজ্ঞানসম্মত রুট নির্ধারণ করতে হবে। মূল সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
উৎপাদন ও আমদানি অব্যাহত রেখে এসব যান নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই উৎপাদন ও আমদানি বন্ধের পাশাপাশি চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প পেশায় পুনর্বাসন করে আগামী দুই বছরের মধ্যে অবৈধ অটোরিকশা পর্যায়ক্রমে অপসারণ করতে হবে।
সংগঠনটির সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা সংকটের সমাধান শুধু নিবন্ধন দেওয়ার পদ্ধতি নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়। বিক্ষিপ্ত বা আংশিক সিদ্ধান্তে সমস্যার স্থায়ী সমাধান হবে না।
তিনি বলেন, নিবন্ধন ও লাইসেন্সিং, নির্দিষ্ট রুট, কারিগরি মান নিশ্চিত করা, উৎপাদন-আমদানি নিয়ন্ত্রণ এবং চালকদের বিকল্প কর্মসংস্থানে পুনর্বাসন সবগুলো পদক্ষেপ সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে। তবেই সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত বিস্তার বন্ধ করা সম্ভব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে ৩ দাবি নিরাপদ সড়ক আন্দোলনের

আপডেট সময় ১০:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬