শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাহিত্য জীবনের কথা বলে: ইব্রাহিম বাহারী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

বিসিএর সেক্রেটারি ইব্রাহিম বাহারী বলেন,সাহিত্য জীবনের কথা বলে। সমাজ পরিবর্তনে সাহিত্যের ভূমিকা অস্বীকার করার অর্থ মানব সভ্যতার ইতিহাস অস্বীকার করা। জাতির প্রতিটি সঙ্কটকালে বাংলা সাহিত্যের কবি, সাহিত্যিক ও লেখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই আজ আমরা যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করছি তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে জাতিকে জাগাতে হবে। তিনি ২১ জুলাই শুক্রবার বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
রাজধানীন মিরপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি,গীতিকার আমিনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও বিসিএর সেক্রেটারি ইব্রাহিম বাহারী ,প্রধান আলোচক হিসেবে ছিলেন এ সময়ের অন্যতম প্রধান কবি হাসান আলীম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ইয়াকুব বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট গল্পকার লিয়াকত আলী, শিল্পী মালিক আব্দুল লতিফ, কবি গীতিকার সুমন রায়হান,শিল্পী নুরুল ইমরান, অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না প্রমুখ। নবীন ও প্রথিতযশা কবিদের স্বরচিত কবিতা পাঠ ও শিল্পীদের গানে গানে মুখরিক ছিল আজকের এ সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সাহিত্য আড্ডায় আরো লেখা পাঠ করেন মাজেদুর হাসু, ইসমাইল হোসেন, সাগর হাওলাদার, নোমান সাদিক, আবুল হোসেন ময়েজি,নজরুল ইসলাম,আব্দুল আহাদ শোয়েব,আব্দুল কাইউম,জাবির আনজুম ও আশিকুর রহমান। সাহিত্য আড্ডায় পঠিত লেখা সমূহের উপর গঠনমূলক সমালোচনা করেন প্রধান আলোচক কবি হাসান আলীম । অনুষ্ঠানে সবার আলোচনাতেই বিপরীত উচ্চারণকে আরো সুসংগঠিত করে এভাবে সাহিত্য আড্ডাসহ ব্যাপক অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com