শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ফজলুর রহমান বাবুর জুটি হয়ে অভিনয়ে ডাক্তার সাবরিনা

বিনোদন:
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত ডাক্তার সাবরিনা। তার ফ্যাশনও বেশ নজর কাড়ে[ নেটিজেনদের। অনেকে তাকে মডেল-অভিনেত্রীও ভাবেন। সাবরিনা সেটা নন তা একেবারে বলাও যায় না। প্রায় বছর ১৫ আগে শখের বশে জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর শোবিজে দেখা যায়নি। তবে সম্প্রতি সময়ে নানা রকম ভিডিওতে দেখা যায় তাকে গান-কবিতা নিয়ে হাজির হতে। এবার ফিরলেন অভিনয়েও। কাজ করেছেন একটি নাটকে। এ নাটকের নাম ‘অভিমানে তুমি’। নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেতা ফজলুর রহমান বাবু।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে ডাক্তার সাবিরনা বলেন, ‘এটা চমক। আশা করছি দর্শকের ভালো লাগবে। আর আমি কাজটি খুবই আনন্দ নিয়ে করেছি। আনন্দের মাত্রাটা অনেক বেশি ছিল বিপরীতে শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইয়ের মতো গুণি শিল্পীকে পেয়েছি বলে। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন সাবলীলভাবে অভিনয় করতে।’ শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com