নোংরা রাজনীতি এবং জাল জালিয়াতি করে ঠান্ডা মাথায় চিটিংবাজী করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে ধলহার ও ভীমরুলী এলাকার কিছু আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানান গনপতিকাঠী গ্রামের সাবেক জনপ্রতিনিধি বাবু বিমল মিস্ত্রীর সাথে ঠান্ডা মাথায় ফলের বাগান লিজ নেওয়ার নাম করে চরম প্রতারণা করের সঙ্ঘবদ্ধ চক্ররা।সরেজমিনে যাওয়া গণমাধ্যম কর্মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিভিন্ন লোকজনের সাথে কথা বলার পর।ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধানে আরও জানা যায় এক বছরের জন্য ফলের বাগান লিজ নেওয়ার কথা ছিল চুক্তি অনুযায়ী। কিন্তু বিগত বছরগুলোতে এবং আওয়ামী লীগের সময়ে পরিকল্পিত ভাবে বিএনপি সমর্থক সাবেক জনপ্রতিনিধি বাবু বিমল কান্তি মিস্ত্রীরীর (মহা পাগল) সাথে বিমাতা সুলভ আচরন করেন। পরিকল্পিত ভাবে এবং রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বিস্তার করে এক বছরের পরিবর্তে সাত বছরের চুক্তির কথা বলে। আর সেই ঘটনা নিয়ে মেম্বার পরিবারের সাথে কথা-কাটাকাটি সহ বহুবার বাকবিতন্ডাও হয়েছে। গত বছরও গুন্ডা বাহিনী দিয়ে সাবেক জনপ্রতিনিধি বাবু বিমল মিস্ত্রীরীর বাগান থেকে আমড়া, জাম্বুরা ও মালটা নিয়ে যায় জোর করে। সেই ঘটনা থেকে আবারও একই কায়দায় গতপরশু আওয়ামী লীগের চিহ্নিত ক্যাডাররা প্রায় চার লক্ষ টাকার মালটা,জাম্বুরা ও আমরা নিয়ে যায়। পাশাপাশি আরও হাজার পঞ্চাশ হাজার টাকার ফলের ক্ষতি সাধন করেছে বলে জানা যায়। স্থানীয় আওয়ামীলীগের একটা সঙ্ঘবদ্ধ চক্রের প্রধান ধলহার গ্রামের সাবেক জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের ত্রাস লিটু মিস্ত্রি সহ ভীমরুলীর শান্ত হালদার, জহর হালদার ও প্রয়াত সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ক্যাড়ার বাহিনীর অন্যতম মরু হালদার প্রমুখরা এবং প্রায় পনের বিশজনের গুন্ডা বাহিনী নিয়ে সাবেক জনপ্রতিনিধি বাবু বিমল মিস্ত্রীরীর বাসায় তান্ডব চালানো হয়েছে। এসময়ে গুন্ডা বাহিনীর লোকজন বাসার আসবাব ভাঙ্গুর সহ নগদ টাকা এবং স্বর্ণ নিয়ে যায়। গত পরশু আনুমানিক দুপুর একটার দিয়ে লিটু মিস্ত্রিরীর নেতৃত্বে ফলজ সহ ঘরে প্রবেশ সহ লুটপাট করা হয়েছে বলে এলাকার বাসিন্দারা গণমাধ্যম কর্মীদের বলেন। বাড়ীর লোকজন না থাকায় আওয়ামী লীগের একটা চিটিংবাজ চক্র পরিকল্পিত ভাবে সাবেক জনপ্রতিনিধি বাবু বিমল কান্তি মিস্ত্রীরীর বাসায় লুটপাট সহ বাসায় ভাঙ্গচুর করা হয়েছে। এদিকে সাবেক জনপ্রতিনিধি বাবু বিমল কান্তি মিস্ত্রীরীর সাথে গণমাধ্যম কর্মীদের কথা হয়েছে। তিনি বলেন আমরা নেছারাবাদ থানার চিটিংবাজ চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে আসি। আর সেই ফাঁকে সুকৌশলে চিটিংবাজ চক্র ভুয়া কাগজপত্র তৈরী করে বাড়তি আর ছয় বছর ফসলী জমি ভোগদখলের মহা প্ল্যান করে। আমি সমগ্র বিষয়টি আজ করতে পেরে আমার স্ত্রী এবং আমি সহ ছোট বাচ্চারাও আমাদের সাথে থানায় আসেন স্বরূপকাঠিতে। এদিকে অনুসন্ধানে জানা যায়, ফলজ সহ বাসার আসবাব ভাঙ্গচুর ও লুটপাটের চিত্র ক্যামেরা বন্দী করেন গণমাধ্যম কর্মীরা। বাসায় ভাঙ্গচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। সাবেক জনপ্রতিনিধির দুই বধুর হাতের ভালা নিয়ে যায় সন্ত্রাসী চক্রের বাহিনীরা। স্বর্ণের দাম আনুমানিক সাতাইশ লক্ষ টাকার মত। পাশাপাশি আমড়া ও মালটা বিক্রির টাকা ছিল প্রায় সাতাইশ হাজার টাকার মত। এব্যাপারে সাবেক জনপ্রতিনিধি বাবু বিমল কান্তি মিস্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, স্থানীয় প্রশাসনের মহিলা এসআই মিসেস নূরুন নাহারের অবহেলার কারণে আমার বাসায় লুটপাট সহ ভাঙ্গচুর হয়েছে। স্বর্ন সহ নগদ টাকা নিয়ে যায়। শুধু মাত্র মহিলা এসআই মিসেস নূরুন নাহারের পক্ষ পাত মূলক আচারনে আমার অর্ধ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। আমি সবার আগে আওয়ামী লীগের সন্ত্রাসী চক্রের বিরুদ্ধ অভিযোগ পেশ করি। এরপর মহিলা এসআই অপরপক্ষকে তলব করে। কিন্তু মোটা অঙ্কের টাকার কারনে চিটিংবাজ চক্রের কাউকে তেমন কিছু বলেননি।বরং আমাদের বলেন আর কোন ধরনের ক্ষতি সাধন করবে না। মজার বিষয় আমাদের কাজ থেকে মহিলা এসআই নগদ সাত হাজার টাকা নেয়। আমার প্রশ্ন আমি খরচ বাবদ এসআইকে অর্থ কড়ি দিয়েছি। তাহলে করে পরের দিন আমাদ মালটা, আমড়া ও জাম্বুরা বাগানের ফল জোর করে পারিয়া নেয়। এমনকি আমার বসত ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণ নিয়ে যায়। এমনকি আমার ঘরের আসবাব ভাঙ্গচুর করে।সমগ্র বিষয়টি নিয়ে এলাকার বহু লোকজন ঘটনার সত্যতা নিশ্চিত করেন সরেজমিনে যাওয়া গণমাধ্যম কর্মীদের কাছে। সাবেক জনপ্রতিনিধি বাবু বিমল কান্তি মিস্ত্রীর দ্বিতীয় স্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন আমি নিজ হাতে মহিলা এসআই মিসেস নূরুন নাহারের হাতে টাকা দেই। হয়তো আমাদের চেয়ে বেশী টাকা দিয়েছেন চিটিংবাজ চক্রের সদস্যরা। আপনারা সত্য ঘটনা তুলে ধরুন ন্যায়ের পক্ষে। আমরা নিতান্তই গরীব তাই রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চাই।এদিকে আমরা ঘটনার কথা শোনার সাথে সাথে তড়িঘড়ি করে বাসায় আসার আগে ভাগেই আমাদের সর্বনাশ হয়েছে। মহিলা এসআই মিসেস নূরুন নাহারের পক্ষ পাত মূলক আচার আচরণের কারণে আমাদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। আমরা সমগ্র বিষয়টি নিয়ে উপর মহলের শরণাপন্ন হবো। এদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতা সাবেক জনপ্রতিনিধির সাথে কথা হয়। তিনি ঠান্ডা মাথার সবকিছু এড়িয়ে যায়। অপরদিকে পার্শ্ববর্তী জেলার মধ্যে ভীমরুলী এলাকার বাসিন্দারা গণমাধ্যম কর্মীদের বলেন, আমাদের গ্রামের মধ্যে কিছুটা বেপরোয়া স্বভাবের মরু হালদার। সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আস্থা বাজন। যদিও মরু সহ জহর হালদার ও শান্ত হালদার সমগ্র বিষয়টি অস্বীকার করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী কথা হয় নেছারাবাদ থানার মহিলা এসআই মিসেস নূরুন নাহারের সাথে। তিনিও কৌশল অবলম্বন করে অনেক প্রশ্নের জবাব এড়িয়ে যায়। অবশ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের বলেন আমি সমগ্র বিষয়টি দেখবো। আইন সবার জন্য সমান। প্রশাসনের কাজ হলো আইনের সহায়তা প্রদান করা।
সংবাদ শিরোনাম
আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবের শিকার সাবেক জনপ্রতিনিধি বিমল মিস্ত্রী
-
নিয়াজ মোর্শেদ (স্বরূপকাঠি) পিরোজপুর - আপডেট সময় ০৭:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 111
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















