ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

দুর্গাপুরে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরেও ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় নানা আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ শাদাত এর সভাপতিত্বে প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক চিরবিদ্রোহী কবি। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্দ্যেগ, নতুন প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে স্কুল-কলেজ ও ইউনিভার্সিটি পর্যায়ে নাচ, গান, ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় সকল শিক্ষার্থীদের অংশগ্রহনের জন্য আহবান জানান উপজেলা প্রশাসন। আলোচনা শেষে, উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নাচ, গান, ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো মিলনায়তন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা মনে করেন, নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাম্যবাদ, মানবতা ও দেশপ্রেমের চেতনা আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

দুর্গাপুরে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপন

আপডেট সময় ০৩:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬