শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁদাবাজির বিরুদ্ধে দুর্গাপুরে মানববন্ধন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহে বসবাসরত কথিত সাংবাদিক মামুনুর রশিদ মামুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার নিরীহ জনগন ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে নির্যাতিতদের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী কাকৈরগড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুক্তার হোসেন, ভুক্তভোগী আবু জাফর, সাইকুল ইসলাম, নাঈম মিয়া, উমর ফারুক, নিজাম উদ্দিন প্রমুখ । বক্তারা বলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের গ্রামের আলী ছোবানের ছেলে মামুন দীর্ঘদিন যাবত সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জনগনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। অনেক জনের নামে মামুন মামলা করেছে। গ্রামের সহজ সরল মানুষদের সরকারি চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়েও চাঁদাবাজি করা সহ দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক চাঁদাবাজির বিষয়ে প্রতিবাদ করলে মামুন কিছু নিউজ পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে। ওই মিথ্যা সংবাদের প্রতিবাদে দুর্গাপুর প্রেসক্লাব প্রতিবাদ সভা করে এবং সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সিনিয়র সহকারী জজ আদালতে মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকার সর্বশ্রেনীর জনগন মানববন্ধন করে প্রশাসনের কাছে মামুনের শাস্তি দাবি করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com