ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক Logo আবুল কালাম এম.পির আন্তরিক প্রচেষ্টায় লাকসামে উন্নয়নের বিপ্লব: ৭ মাসে সাড়ে ৩৩ কোটি টাকায় ৪৯ প্রকল্প বাস্তবায়ন Logo বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করলেন টিকটকার মাসুদ Logo চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে একটি করে পাঠাগার-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান Logo গ্রাম্য আদালতকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ Logo কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা Logo রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হলে তারেক রহমানও শেখ হাসিনার পথে হাঁটবেন-আহবায়ক নাহিদ ইসলাম Logo গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা Logo লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার Logo মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: ভারী ট্রাকে পিষ্ট হয়ে ভেঙে চৌচির ১৫ কিমি সড়ক হুমকিতে বেতুয়াবাজার ব্রিজ ও নদীর গাইড ওয়াল, প্রশাসনের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

চিতলমারীতে হাবিবা ক্লিনিকের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

বাগেরহাটের চিতলমারীতে হাবিবা ক্লিনিক এন্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও রোগীর অসুস্থতার অভিযোগে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ছাব্বির আহম্মেদ রূপম। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় হাবিবা ক্লিনিক এন্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ছাব্বির আহম্মেদ রূপম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে হাবিবা ক্লিনিক এন্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছেন। এলাকার অনেক গরীব অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সেবামুলক কর্মকা- পরিচালনা করে থাকেন তিনি। তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণœ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। গত ২৭ জুলাই লাভলী ঘরামী নামে এক রোগী সিজারের জন্য তার ক্লিনিকে ভর্তি হয়। ওই রোগীকে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সিজারিয়ান করা হয়। এ সময় লাভলী ঘরামী একটি প্রতিবন্ধী শিশুর জন্ম দেন। ওই শিশুটির মুখের তালুতে সমস্যা থাকায় খাবার গ্রহনে অক্ষম ছিল। জন্মের পর শিশুটি গুরুতর অসুস্থ হওয়ায় তাকে গোপালগঞ্জ হাসপাতালের (আইসিইউ) তে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৭দিন পর শিশুটির মৃত্যু হয়। এছাড়া লাভলী ঘরামীকে মোবাইলের আলো জে¦লে তাকে অপারেশন করায় তার জরায়ু ও মুত্রনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যে অভিযোগ করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের ক্লিনিকে একাধিক জেনারেটর রয়েছে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু রেখে ক্লিনিকের সমস্ত কর্মকা- পরিচালনা করা হয়। সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে একটি কুচক্রী মহল তার ক্লিনিকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে বলে তিনি এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

চিতলমারীতে হাবিবা ক্লিনিকের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:১৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬