বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

পাঁচবিবিতে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধর কারনে ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। পাঁচবিবি উপজেলার আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় বাগজানা উচ্চবিদ্যালয় মাঠে এ ত্রাণ সাম্রী বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগজানা ইউনিয়ন আঃলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল, সাধারন সম্পাদক হাফিজার রহমান প্রমূখ।
৮ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এ উপজেলায় করোনা ভাইরাসের কারনে ঘরে বসে থাকা কর্মহীন মানুষের মাঝে ৫ হাজার প্যাকেট খাদ্য সহায়তার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে উপজেলা আওয়ামী লীগ।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, বাংলাদেশ আাওয়ামী লীগ সব সময় মানুষের পাশে আছে। ইতিমধ্যে পাঁচবিবি উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে তিনটি ইউনিয়নে ১৫০০ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে । আরও ৫টি ইউনিয়নে ২৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে।
জনসমাগম যাতে না হয় তার জন্য রাতের বেলা বাসায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরন নিশ্চিত করা এবং যোগ্য পরিবার যেন পায় সেটিও বিষয়টিও নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com