ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

জানালার গ্রিলের ধুলা-মরিচা দূর করার সহজ ঘরোয়া উপায়

জানালা কিংবা বারান্দার ধাতব গ্রিলে ধুলা, ময়লা ও মরিচা জমা খুবই স্বাভাবিক। প্রতিদিনের ধুলাবালি, বৃষ্টি ও আর্দ্রতার প্রভাবে কিছুদিন পর গ্রিলের চকচকে ভাব নষ্ট হয়ে যায়, দেখা দেয় মরিচার ছোপ। এতে শুধু বাড়ির সৌন্দর্যই নষ্ট হয় না, দীর্ঘদিন অবহেলা করলে ধাতুও দুর্বল হয়ে যেতে পারে।
তবে গ্রিল পরিষ্কার করতে সবসময় পেশাদারের সাহায্য নেওয়া বা নতুন করে গ্রিল বদলে ফেলার প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ ও সঠিক পদ্ধতিতে সহজেই অনেকটা পরিষ্কার করা যায়।
প্রথমে শুকনো ধুলা ও মাকড়সার জাল সরান
পরিষ্কারের শুরুতেই গ্রিলে পানি বা কোনো তরল ব্যবহার না করে শুকনো ধুলা, ময়লা ও মাকড়সার জাল ঝেড়ে নিন। ভ্যাকুয়াম ক্লিনারের সঙ্গে নরম ব্রাশ অ্যাটাচমেন্ট লাগিয়ে সরু ফাঁক ও জটিল নকশার জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করা যায়। এতে লুকিয়ে থাকা ধুলো বেরিয়ে আসবে এবং পরে পানি মেশানো কাদার মতো ময়লা তৈরি হবে না।
হালকা ময়লায় উষ্ণ সাবান-পানি
সাধারণ ধুলা ও হালকা ময়লা পরিষ্কারের জন্য কয়েক ফোঁটা ডিশ সোপ মেশানো উষ্ণ পানি যথেষ্ট। মাইক্রোফাইবার কাপড় সাবান পানিতে ভিজিয়ে অতিরিক্ত পানি নিংড়ে নিয়ে গ্রিলের প্রতিটি অংশ মুছে ফেলুন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে আবার মুছে সম্পূর্ণ শুকিয়ে নিন। ধাতুতে পানি জমে থাকলে আর্দ্রতার কারণে মরিচা বাড়তে পারে।
হালকা মরিচায় ভিনিগার
হালকা মরিচার দাগের ক্ষেত্রে সাদা ভিনিগার ও পানি সমপরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারেন। মিশ্রণটি পুরোনো স্প্রে বোতলে নিয়ে মরিচা ধরা জায়গায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পুরোনো টুথব্রাশ বা নরম স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। ব্যবহার করার আগে গ্রিলের রঙের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।
জেদি দাগে বেকিং সোডার পেস্ট
যেসব মরিচার দাগ সহজে উঠছে না, সেখানে বেকিং সোডার সঙ্গে অল্প পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মরিচার জায়গায় পেস্টটি লাগিয়ে প্রায় এক ঘণ্টা রেখে দিন। এরপর শক্ত স্ক্রাবার বা উপযুক্ত ঘষার ব্রাশ দিয়ে আলতোভাবে পরিষ্কার করুন। রং করা গ্রিলে অতিরিক্ত জোরে ঘষলে রং উঠে যেতে পারে।
লেবু ও লবণেও মিলতে পারে সমাধান
মরিচা ধরা জায়গায় সামান্য লবণ ছড়িয়ে তার ওপর তাজা লেবুর রস দিতে পারেন। প্রায় ৩০ মিনিট রেখে একটি লেবুর খোসা বা নরম স্ক্রাবার দিয়ে ঘষে নিন। পরে পরিষ্কার পানি দিয়ে মুছে সম্পূর্ণ শুকিয়ে ফেলুন।
মরিচায় লাগবে ঘষার পরিশ্রম
মরিচা যদি পুরু হয়ে খসে পড়তে থাকে বা পুরোনো রং উঠে যায়, তখন মাঝারি মানের স্টিল উল বা শক্ত ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে আলগা স্তর সরাতে হবে। খুব জোরে ঘষলে ধাতুর উপর দাগ পড়তে পারে। পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে ধাতব গুঁড়া মুছে ফেলুন।
বেশি মরিচায় রাস্ট কনভার্টার
মরিচা যদি অনেকটা ছড়িয়ে পড়ে, রাস্ট কনভার্টার ব্যবহার করা যেতে পারে। এটি মরিচার স্তরের সঙ্গে রাসায়নিকভাবে বিক্রিয়া করে একটি স্থিতিশীল আবরণ তৈরি করে। তবে ব্যবহারের আগে পণ্যের লেবেলের নির্দেশনা মেনে চলতে হবে এবং গ্রিল পরিষ্কার ও শুকনো থাকা জরুরি।
শেষ ধাপে সুরক্ষা দিন
সবশেষে মিহি দানার স্যান্ডপেপার দিয়ে অমসৃণ অংশ ও অবশিষ্ট মরিচা হালকা করে মসৃণ করুন। এরপর ধুলা ভালোভাবে মুছে মরিচা-রোধী প্রাইমার লাগিয়ে তার ওপর বাইরের ব্যবহারের উপযোগী ধাতব রঙের প্রলেপ দিন। এতে গ্রিল দেখতে পরিষ্কার ও সতেজ হবে, পাশাপাশি বৃষ্টি ও আর্দ্রতার প্রভাব থেকেও বাড়তি সুরক্ষা পাওয়া যাবে।
গ্রিলের সরু নকশায় জমে থাকা ধুলা পরিষ্কারের জন্য সংকুচিত বাতাসের ক্যানও কাজে লাগতে পারে। বিশেষ করে আলগা মরিচা ঘষে তোলার পর এটি ব্যবহার করলে ফাঁকে আটকে থাকা কণাগুলো বের করে দেওয়া সহজ হয়। তবে এ ধরনের কণা পরিষ্কারের সময় চোখ ও শ্বাসনালির সুরক্ষার বিষয়টিও মনে রাখা জরুরি।
সূত্র: ম্যাজিক ব্রিকস, দ্য স্প্রুস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জানালার গ্রিলের ধুলা-মরিচা দূর করার সহজ ঘরোয়া উপায়

আপডেট সময় ০৮:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬