শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে দুঃস্থ, গরিব ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
গতকাল শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেন, বর্তমান সরকার ও আমাদের দল সব সময় আপনাদের পাশে ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশ্রাফ আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম, বোরহানউদ্দিন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক লিটন রক্ষিত সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ
-
মাহমুদ সোহেল বোরহানউদ্দিন - আপডেট সময় ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















