ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোরহানউদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ Logo রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত Logo গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্য পেয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ Logo সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী Logo দেড় বছরে যে ক্ষতি করেছে, এখন গ্যাস পাচ্ছি না: বিমানমন্ত্রী Logo আবারও দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে Logo ‘পাক-আমেরিকা যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে থাকব’ Logo দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের Logo ডেঙ্গুর ভ্যাকসিন আনতে অর্থের সমস্যা হবে না: ডিএসসিসি প্রশাসক Logo টাঙ্গাইলে ২৮০০ সনাতন ধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রী টুকুর দুর্গাপূজার উপহার

রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

ডাচ্-বাংলা ব্যাংক-এর রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ ১৬ অক্টোবর ২০২৬ তারিখে বগুড়ার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য “বেস্ট সলিউশন পার্টনার” তথা “বিশ্বস্ত সহযোগী” হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন সহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ব্যাংকের ভিত্তি আরও শক্তিশালী করতে তিনি সকলকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান। কনক্লেভে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ তাঁদের নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কনক্লেভে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দ, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজারগণ অনলাইনের অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ

রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬