ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার Logo রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে দেয়াল ভাঙচুর, চার দোকানে তালা ও মালামাল লুটের অভিযোগ! Logo দুপচাঁচিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্বোধন Logo মৌলভীবাজারে রুমনের বিরুদ্ধে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২ কোটি ৬ লক্ষ টাকা আতœসাতের অভিযোগ Logo মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৩২তম বার্ষিক সাধারণ সভা Logo জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা Logo দিনাজপুরে ৪২ বিজিবির রাতভর অভিযান, ভারতীয় মাদক উদ্ধার Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে লুট চেষ্টার ঘটনায় নতুন মোড়, এবার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo আমন্ত্রণপত্রে সকাল ১১টা-জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু ১০টায় Logo কুলিয়ার মধ্যেপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের উঠান বৈঠক

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জন আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ইং তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ঘোড়াঘাট থানার রানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি বসতবাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, স্থানীয় জনগণ ইতোমধ্যে ২ জন নারী-পুরুষকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় আটক করে রেখেছে। পাশাপাশি এ ধরনের কার্যকলাপে সহযোগিতা করার অভিযোগে বাড়ির মালিক ও তার স্ত্রীকেও আটক করা হয়। আটককৃতরা হলেন-জাহাঙ্গীর আলম(৩০), তসলিমা খাতুন(৩০), আনোয়ার হোসেন(৫০) এবং যমুনা বেগম(৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আনোয়ার হোসেন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে বহিরাগত নারী-পুরুষদের কাছে কক্ষ ভাড়া দিয়ে অসামাজিক কার্যকলাপের সুযোগ করে দিতেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এবং অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার করে। এসআই (নিঃ) মোঃ আহনাফ তাহমিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে সিআরপিসি আইনের ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জনশৃঙ্খলা ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জন আটক

আপডেট সময় ০৩:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬