ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আবর্জনার স্তূপ থেকে মনোরম বাগান ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী Logo নগরকান্দায় হামলাকারীদের বিচার ও শিশুকে ধর্ষণ করে হত্যার শান্তির দাবিতে মানববন্ধন Logo কোনো চাঁদাবাজ আর দখলবাজ বেতাগীতে থাকতে পারবে না-চিফ হুইপ Logo দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক Logo মিরসরাইয়ে শেষ হলো বই পড়া উৎসব Logo দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ Logo তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন Logo কালীগঞ্জে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগ জনক হারে বাড়ছে Logo বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ Logo গলাচিপায় এলজিইডি এর আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক

বিভিন্ন সূচকে ধারাবাহিক সাফল্য অর্জন করে সোনালী ব্যাংক পিএলসির ভোলার লালমোহন শাখা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। চলতি বছরের অর্ধবার্ষিক মূল্যায়নে বিভিন্ন সূচক ও কর্মসূচিতে শতভাগ সফলতা অর্জন করে ভোলা জেলা পর্যায়ে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে শাখাটি। এর আগে ২০২৫ সালেও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে সোনালী ব্যাংকের লালমোহন শাখা। সম্প্রতি বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় ব্যবসায়িক সম্মেলনে এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ লালমোহন শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাছনাইনকে প্রশংসাপত্র প্রদান করেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান। একই সঙ্গে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার স্বীকৃতি হিসেবে আগামী বছর বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।
সোনালী ব্যাংকের লালমোহন শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাছনাইন বলেন, শাখার সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতা, পরিশ্রম, পেশাদারত্ব ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এ সাফল্যের জন্য সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবর্জনার স্তূপ থেকে মনোরম বাগান ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী

দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক

আপডেট সময় ০৮:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬