ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার Logo রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে দেয়াল ভাঙচুর, চার দোকানে তালা ও মালামাল লুটের অভিযোগ! Logo দুপচাঁচিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্বোধন Logo মৌলভীবাজারে রুমনের বিরুদ্ধে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২ কোটি ৬ লক্ষ টাকা আতœসাতের অভিযোগ Logo মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৩২তম বার্ষিক সাধারণ সভা Logo জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা Logo দিনাজপুরে ৪২ বিজিবির রাতভর অভিযান, ভারতীয় মাদক উদ্ধার Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে লুট চেষ্টার ঘটনায় নতুন মোড়, এবার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo আমন্ত্রণপত্রে সকাল ১১টা-জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু ১০টায় Logo কুলিয়ার মধ্যেপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের উঠান বৈঠক

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকারে মিলল ৩০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের উদ্ধার করা মাদকসহ আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল (২৩ অক্টোবর) উপজেলার আশ্রবপুর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহাসড়কে চেকপোস্ট বসান অধিদপ্তরের গোয়েন্দা দলের সদস্যরা। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার আমলাপাড়া কমলপুর এলাকার জারু মিয়া ওরফে জহির মিয়ার ছেলে আব্দুল আলী ওরফে মসম(৩২) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার রতনপুর গ্রামের বাদল মিয়ার ছেলে ইমন মিয়া(২০)। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকারে মিলল ৩০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

আপডেট সময় ০২:১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬