ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার Logo রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে দেয়াল ভাঙচুর, চার দোকানে তালা ও মালামাল লুটের অভিযোগ! Logo দুপচাঁচিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্বোধন Logo মৌলভীবাজারে রুমনের বিরুদ্ধে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২ কোটি ৬ লক্ষ টাকা আতœসাতের অভিযোগ Logo মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৩২তম বার্ষিক সাধারণ সভা Logo জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা Logo দিনাজপুরে ৪২ বিজিবির রাতভর অভিযান, ভারতীয় মাদক উদ্ধার Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে লুট চেষ্টার ঘটনায় নতুন মোড়, এবার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo আমন্ত্রণপত্রে সকাল ১১টা-জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু ১০টায় Logo কুলিয়ার মধ্যেপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের উঠান বৈঠক

মৌলভীবাজারে রুমনের বিরুদ্ধে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২ কোটি ৬ লক্ষ টাকা আতœসাতের অভিযোগ

মৌলভীবাজারে আব্দুল কাইয়ুম রুমনের বিরুদ্ধে ওয়ার্ক পারমিট ও কেয়ার ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর নামে ২ কোটি ৬ লক্ষ টাকা আতœসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জুয়েনা আক্তার, রুমেনা বেগম, আতিকুল ইসলাম, লিপি আক্তার, কামরান হোসাইন, বাবুল মিয়া ও মোঃ জয়নুল ইসলাম।২৩ অক্টোবর শুক্রবার সন্ধা ৬টার দিকে শহরের এম সাইফুর রহমান রোডস্থ আর এস কায়রান রেষ্টুরেন্টে অয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ভূক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জুয়েনা আক্তার। লিখিত বক্তব্যে জানানো হয়- ওয়ার্ক পারমিট ও কেয়ার ভিসায় ২ মাসের মধ্যে যুক্তরাজ্যে পাঠানোর জন্য তারা ৭ জনের কাছ থেকে আব্দুল কাইয়ুম রুমন ২ কোটি ৬ লক্ষ টাকা নিয়েছেন। আব্দুল কাইয়ুম রুমনের সাথে তাদের প্রতেকের আলাদা আলাদা ৩’শত টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্র হয়েছে এবং রুমন তাদেরকে বিভিন্ন ব্যাংকের চেক প্রদান করেছেন। চুক্তিপত্র অনুযায়ী উক্ত তারিখ থেকে ২ মাসের মধ্যে ভিসা করতে ব্যর্থ হলে তাদের নিকট থেকে নেয়া টাকা ক্ষতিপূরণসহ ফেরৎ দেয়ার কথা থাকলেও এখন প্রায় ৩ বছরেও তাদের টাকা ফেরৎ দেননি। তারা টাকা চাইতে গেলে আব্দুল কাইয়ুম রুমন তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে থাকেন। গত ৫ আগষ্ট ২০২৪ এর আগে তারা টাকা চাইলে তাদের সাথে কিছুটা ভালো ব্যবহার করতেন। কিন্তু একাধিক বার সময় নেয়ার পরও রুমন তাদের টাকা ফেরৎ দিতে ব্যর্থ হন। বিষয়টি তার ভাইকে অবগত করলে তিনিও গত ৫ আগষ্ট ২০২৪ এর আগে তাদেরকে অনেক আশা দিয়েছেন। কিন্তু, এখন ফোন দিলে ফোন আর ধরেন না। রুমন ফোন ফোন ধরলেও বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে থাকেন। তার বাসায় গেলে কাজের লোক দিয়ে তিনি বাসায় নাই বলিয়ে তাদেরকে বাসা থেকে বিদায় করে দেয়া হয়। আব্দুল কায়ুইম রুমন এর ভাইয়ের সাথে হঠাৎ দেখা হলে তিনিও এ বিষয়ে কথা বলতে চান না এবং আমাদেরকে অবহেলার মুখে এড়িয়ে চলে যাচ্ছেন। আমরা লেখা পড়া করেছি, স্বপ দেখেছি বিদেশ যাবার, সংসারে হাল ধরার। সেজন্য তারা কেউ জায়গা জমি বিক্রি করে, কেউ সুদে, কেউ ব্যাংক লোন নিয়ে আব্দুল কাইয়ুম রুমনকে টাকা দিয়েছেন। ৩ বছরে ব্যাংক লোন ও ব্যক্তি সুদ দ্বিগুন বেড়ে যায়। এখন তাদের সংসার টিকানো মুশকিল হয়ে দাড়িয়েছে। তাদের সংসায় ভেংগে গেলে তারা কোথায় দাঁড়াবেন। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন আজকের দিন থেকে আগামী ১ সপ্তাহের মধ্যে তাদের টাকা ফেরৎ না দিলে তারা মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আকারে বিষয়টি জানাবেন। তারপরেও যদি কাজ না হয় তাহলে তারা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করবেন। আর, দেখা করতে না পারলে গণভবনের সামনে ব্যানার, প্লে-কার্ড নিয়ে দাঁড়াবেন। তারা আশা করছেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বিষয়টি দেখে দেবেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোর্গীদের মা, বাবা, আত্মীয়, স্বজন ও তাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোমেশ^রী নদী পারাপারে ভরসা কাঠের সেতু নির্মাণ করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

মৌলভীবাজারে রুমনের বিরুদ্ধে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২ কোটি ৬ লক্ষ টাকা আতœসাতের অভিযোগ

আপডেট সময় ০২:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬