পল্লী সঞ্চয় ব্যাংক সরকারের অনুকূলে ঘোষিত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত লভ্যাংশের চেক বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় ২৫ অক্টোবর, রবিবার। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের উপস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে চেকটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক জনাব নুরে আলম তালুকদার। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন ও মো. আলাউদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ এবং জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র অফিসার এস. এম. সাইফুল ইসলাম।
সংবাদ শিরোনাম
৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক
-
শাহ বুলবুল: - আপডেট সময় ০৭:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























