খুলনা বিভাগীয় বইমেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার বলেন, বই মানুষের ভালো বন্ধু হিসেবে কাজ করে। এবারের বইমেলা সবার অংশগ্রহণে সফল হবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়া বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভাগীয় কমিশনার সকলের সহযোগিতা কামনা করেন। সভায় জানানো হয়, আগামী ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। বইমেলা ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অন্যান্য দিনগুলোতে বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রস্তুতি সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, খুলনা অতিরিক্ত বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জাসাস মহানগর কমিটির প্রতিনিধি ও জিয়া শিশু কিশোর সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সংবাদ শিরোনাম
খুলনা বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রস্তুতি সভা
-
আনন্দ কুমার স্বর খুলনা - আপডেট সময় ০২:৩৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















