“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় যুব দিবস। এরই অংশ হিসেবে গজারিয়া উপজেলার এ,আর,এস যুব ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সূচনা করা হয়েছে সোমবার সকালে ১০টায়। আয়োজনের অংশ হিসেবে যুব সেমিনার, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডা. আরজু আকতার। অনুষ্ঠানে যুব কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এ,আর,এস যুব ফাউন্ডেশনের সভাপতি ও জেলা যুব কাউন্সিলর এ,আর. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, একটি দেশের মূল চালিকা শক্তি হলো যুবসম্প্রদায়। যুবারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৮৩টি ট্রেডে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে। সেমিনার শেষে যুবসমাজকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংবাদ শিরোনাম
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ গজারিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত
-
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০৮:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















