গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের অন্তর্গত কুরগাঁও নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের স্ত্রী ফিরোজা বেগম আর আমাদের মাঝে নেই। গত ২ নভেম্বর ২০২৬ তারিখে মোটর নিউরন ডিজিজ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি চার ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২ নভেম্বর বাদ জোহর, কুরগাঁও বাজারস্থ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
সংবাদ শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের স্ত্রী ফিরোজা বেগমের ইন্তেকাল
-
শাহ বুলবুল: - আপডেট সময় ০৬:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- 10
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























