ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে Logo গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী Logo দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী Logo জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর Logo আইপিএলে ফিরছেন মোস্তাফিজ? Logo আপনি ছুটিতে থাকলেও জরুরি ই-মেইলের উত্তর যাবে নিজে থেকেই! Logo কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার Logo আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে:সিমরিন লুবাবা

মধুপুরে মানববন্ধন করলেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের মধুপুর শাখা কার্যালয়ের সামনে শাখার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক কেন্দ্রীয় কমিটির সিবিএ সভাপতি এনামুল হক, মধুপুর শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম, জেলা কমিটির সম্পাদক খায়রুল কবির, টাঙ্গাইল জেলা সিবিএর সহসভাপতি মামুনুর রশিদ, জেলা কমিটির সিবিএ নেতা মো. শাহাদত হোসেন, আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ আলী, প্রচার সম্পাদক আক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক লাইজু আক্তারসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ দীর্ঘদিন আগেই ব্যাংকের জন্য একটি সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো তৈরি করে অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও গুরুত্বপূর্ণ এই অর্গানোগ্রামের অনুমোদন মেলেনি। ফলে ব্যাংকের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, পদায়ন ও প্রাপ্য সুযোগ-সুবিধা অনিশ্চয়তার মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, একটি প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, প্রশাসনিক গতিশীলতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে অনুমোদিত সাংগঠনিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পল্লী সঞ্চয় ব্যাংকের সার্বিক উন্নয়ন ও কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন করা জরুরি। তারা ব্যাংকের বৃহত্তর স্বার্থ এবং কর্মকর্তা-কর্মচারীদের অধিকার বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সাংগঠনিক কাঠামো অনুমোদনের জোর দাবি জানান। একই সঙ্গে দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতেই এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

মধুপুরে মানববন্ধন করলেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা

আপডেট সময় ০২:৫০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬