ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জাতীয় পার্টির

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির আলোচনা সভায় বক্তারা

আগামী ১৭ নভেম্বর স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি(জাফর)। মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ নাহিদ এ দাবি জানান। তিনি বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা। বৃটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বলিষ্ট নেতৃত্বদানকারী নেতা হচ্ছেন ভাসানী। তিনি আরও বলেন, এ দেশের কৃষক-শ্রমিকদের সংগঠিত করার জন্য আবদুল হামিদ খান ভাসানী ভুমিকা পালন করেছিলেন। শ্রমিকদের উপর যে নির্যাতন চলছিল, সে নির্যাতন প্রতিরোধের ভাসানীর যোগ্য উত্তরসূরী কাজী জাফর আহমেদ বাংলাদেশের প্রত্যেকটি শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জাতীয় পার্টি সরকারের একটি অংশ। তাই, দেশের জন্য মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ত্যাগ স্মরণ রাখতেই প্রতি বছর ১৭ নভেম্বর তাঁর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহবান জানাই। উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী শহীদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির(জাফর) এর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, কেন্দ্রীয় শ্রমিকনেতা নুর হোসেন, জাতীয় পার্টির গুনবতী ইউনিয়ন আহবায়ক জাকির হোসেন জিগির, সদস্য সচিব জানে আলম দোভাষী, আলকরা ইউনিয়ন আহবায়ক জহিরুল ইসলাম জহির, মুন্সিরহাট ইউনিয়ন নেতা আবুল কাশেম, কালিকাপুর ইউনিয়ন নেতা নাছির উদ্দিন, বাতিসা ইউনিয়ন সাধারন সম্পাদক রেজাউল করিম ভুঁইয়া রিপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির নেতা বিল্লাল হোসেন স্বপন, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাফর আহমেদ ভুঁইয়া, সদস্য সচিব বাহার উদ্দিন মজুমদার, শুভপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি আবুল কাশেম, শ্রীপুর ইউনিয়ন জাপা নেতা সিরাজুল ইসলাম, হুমায়ন কবির, মুন্সিরহাটের ইউসুফ নবী, আবদুল লতিফ, সোলেমান ভুঁইয়া, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মফিজুর রহমান, সাইফ পাটোয়ারী, আমির হোসেন ভুট্টু, অলিউর রহমান, ছাত্র সমাজের নেতা ফারুক ফরায়েজী, দেলোয়ার হোসেন, আবদুল ওয়াদুদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জাতীয় পার্টির

আপডেট সময় ০২:৫৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬