গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস, কুশলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক হোসেন, সাব-রেজিস্ট্রি অফিসার শহিদুল ইসলাম, ফুড অফিসার ভক্তি পদ কর্মকার এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস এম বিপুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেশ বৈরাগী ও দিলীপ ম-ল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ বিএম শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তপু শেখসহ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার গুরুত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, টুঙ্গিপাড়া প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার বিকাশ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং এলাকার মানুষের সুখ-দুঃখ ও সমস্যা-সম্ভাবনার কথা গণমাধ্যমে প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে প্রেস ক্লাবটি এলাকার উন্নয়ন, জনসচেতনতা সৃষ্টি ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ? করার পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের একটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। চার বছরের পথচলা পেরিয়ে টুঙ্গিপাড়া প্রেস ক্লাব আগামী দিনে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবেÑএমন প্রত্যাশার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকে।
সংবাদ শিরোনাম
টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
-
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০৩:০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















