ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অস্থায়ী বাঁধ দেয়ার দাবি কলাপাড়ায় হুমকির মুখে পাখিমারা খাল ঘিরে গড়ে ওঠা ১০ গ্রামের জীবন-অর্থনীতি Logo ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অর্গানোগ্রাম অনুমোদনের দাবিতে মানববন্ধন Logo তালের বাজারে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ Logo রায়পুরা উপজেলা ছাত্রদলের শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা Logo জগন্নাথপুরের সৈয়দপুর যুব পরিষদ সিলেটের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo সুনামগঞ্জের সীমান্তবর্তী পর্যটনখ্যাত খাসিয়ামারা নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে ১৫ গ্রামবাসী Logo সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিষিদ্ধ আ‘লীগ সংশ্লিষ্টতার অভিযোগ Logo কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প : সেবা পেলেন দুই শতাধিক মানুষ Logo ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষ্যে প্রেসব্রিফিং Logo টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রায়পুরা উপজেলা ছাত্রদলের শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা

নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. সৈকত আহমেদ সুমন। নিজের প্রার্থিতার কথা জানিয়ে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা অলি গলিতে শোডাউন করেছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাঁর নেতৃত্বে আয়োজিত এ শোডাউনে অংশ নেন উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সকালে উপজেলার মেথিকান্দা প্রাইমারি স্কুলের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। শোডাউন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সৈকত আহমেদ সুমন। বক্তব্যে তিনি রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের হুমকি মোকাবিলায় নেতাকর্মীদের মাঠে থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে থেকে যখন আমাদের বিতাড়িত করতে পারেনি, তারা এখন দেশের বাইরে থেকে অনলাইনে হুমকি-ধমকি দিয়ে আমাদের বিচলিত করতে পারবে না। আগামী ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষ দেওয়া হচ্ছে বলে দাবি করা বিভিন্ন হুমকির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এসব হুমকি-ধমকি মোকাবিলা করার জন্যই আজ আমরা উপজেলা ছাত্রদল মাঠে নেমেছি। নিজের প্রার্থিতা ঘোষণা করলেও উপজেলা ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থার কথা জানান সুমন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি রায়পুরা উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছি। একই সঙ্গে আমার নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি মহোদয়কেও জানিয়েছি, তিনি যাকে যোগ্য মনে করবেন, তাকেই দায়িত্ব দেবেন। দলীয় শৃঙ্খলার প্রতি নিজের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, তিনি যাকে সভাপতি হিসেবে ঘোষণা করবেন, আমি দলের স্বার্থে তাঁর সঙ্গেই কাজ করব। সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা এবং দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ- দুই বিষয়ই বক্তব্যে তুলে ধরেন সৈকত আহমেদ সুমন। তাঁর এ কর্মসূচিকে ঘিরে রায়পুরা উপজেলা ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অস্থায়ী বাঁধ দেয়ার দাবি কলাপাড়ায় হুমকির মুখে পাখিমারা খাল ঘিরে গড়ে ওঠা ১০ গ্রামের জীবন-অর্থনীতি

রায়পুরা উপজেলা ছাত্রদলের শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা

আপডেট সময় ০৩:০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬