ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর পুনর্গঠিত পরিচালনা পর্ষদ সভা Logo প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গড়া দায়িত্ব আমাদের সবার Logo সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা Logo নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের Logo অবকাঠামো ও শিল্প খাতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনা প্রতিষ্ঠানের সমঝোতা Logo হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি Logo আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ Logo দুম্বা পালন করে রাকিবের ভাগ্য বদল Logo শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচেই দাপট দেখাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ম্যাচের প্রথমার্ধেই পাকিস্তানের জালে তিনবার বল পাঠিয়েছে তারা।
সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল ভারত। সর্বশেষ দুই আসরসহ মোট ৯ বার শিরোপা জিতেছে তারা। এবার তাদের সামনে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। শিরোপা ধরে রাখার মিশনে অনূর্ধ্ব-২৩ দল নিয়েও দারুণ খেলছে ভারত।
দুই দলের শক্তির পার্থক্য শুরু থেকেই স্পষ্ট ছিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পাকিস্তানকে চাপে রাখে ভারত। ১৩ মিনিটে মুহাম্মদ সুহাইলের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুহাইল আহমেদ বাট।
ছয় মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ভারত। সংঘবদ্ধ আক্রমণ থেকে অভিষেকের পাস পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সুহাইল বাট। ৩১ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন কিপগেন। এবার গোলের উৎস নওশাদের পাস।
তবে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পাকিস্তান। ৩৪ মিনিটে ভারতের বক্সে ঢুকে পড়েন মোহাম্মদ হায়ান ঘটক। তাকে ফাউল করেন অভিষেক। ফলে পেনাল্টির সুযোগ পায় পাকিস্তান। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন শায়াক দোস্ত। তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। বাংলাদেশ ফুটবল লিগে পরিচিত মুখ শায়াক এবার খেলছেন সিটি ক্লাবের হয়ে।
তিন গোলের লিড নিয়েও আক্রমণের ধার কমায়নি ভারত। প্রথমার্ধের বাকি সময়েও বেশির ভাগ সময় বলের নিয়ন্ত্রণ রেখে পাকিস্তানের রক্ষণে চাপ সৃষ্টি করেছে তারা। ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ভারত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর পুনর্গঠিত পরিচালনা পর্ষদ সভা

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

আপডেট সময় ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬