বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘ভালো কাজে অবহেলা করো না। আর সাতটি বিপদ-আপদের কোনোটি তোমার কাছে আসার আগেই তুমি নেক আমলে অগ্রসর হও। ১. এমন অভাব-অনটন, যা তোমার প্রজ্ঞা-বুদ্ধি বিনষ্ট করে দেয়।
২. এমন প্রাচুর্য, যা তোমাকে সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ করে। ৩. এমন রোগ, যা তোমার কর্মক্ষমতা নষ্ট করে ফেলে। ৪. এমন বার্ধক্য, যা তোমার বুদ্ধি ও স্মৃতিবিভ্রম ঘটায়। ৫. এমন মৃত্যু, যা অকস্মাৎ ঘটে যায়। ৬. এমন বালা-মুসিবত, যা দজ্জালের আগমনে ঘটবে।
৭. অথবা কেয়ামত সংঘটিত হওয়া, যা হবে কঠিন দীর্ঘতম একটি দিবস।’ (তিরমিজি, হাদিস : ২৩০৬)
সংবাদ শিরোনাম
যে ৭ বিপদ কেড়ে নিতে পারে আপনার নেক আমলের সুযোগ
-
মুফতি ওমর বিন নাছির - আপডেট সময় ১০:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























