ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়

গজারিয়া প্রেসক্লাবে নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। গজারিয়া প্রেসক্লাব নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আরফিন, সা: সম্পাদক শেখ নজরুল ইসলাম, সিনি: সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান আফরান, কোষাধ্যক্ষ সায়মন শাহাদাত, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, কার্যকরী সদস্য মহিউদ্দিন আহমেদ,আরিফুল ইসলাম সাগর, সদস্য রাজু বাবু, ওসমান গণি, রাসেল সরকার প্রমুখ। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং গজারিয়ার কল্যাণে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ’রাও উপজেলা নির্বাহী অফিসারকে এমন সুন্দর আয়োজনে নির্বাচন আয়োজন করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়

আপডেট সময় ১১:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬